বাউফলে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন
পটুয়াখালীর বাউফলে নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের পর চলমান সহিংস ঘটনায় সাংবাদিক, সংখ্যালঘু এবং নারী-শিশুসহ নৌকার সমর্থক, ভোটারদের বাড়িঘরে হামলা ও ভয়ভীতি প্রদশর্নের প্রতিবাদ করে প্রশাসন ও দলের সাংগঠনিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত নৌকার প্রার্থী বাউফল উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম ফারুক।
শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে নাজিরপুর বাংলাবাজারস্থ তার বাসভবনে ওই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ইব্রাহিম ফারুক অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার এবং জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের সমর্থনে বিএনপি-জামায়াতের সহযোগীতায় বিদ্রোহী প্রার্থী এস.এম মহসিনের কাছে মাত্র ৬৫ ভোটে নৌকা হারিয়েছে। এই নির্বাচনে জনগণ আমাকে হারায়নি আমি ষরযন্ত্রের কাছে হেরে গেছি। নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা সাংবাদিক, সংখ্যালঘু এবং নৌকার নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে। এখনো ওই সহিংসতা চলমান রয়েছে। সহিংস ঘটনায় একাধিক সংখ্যালঘু পরিবার এখন এলাকাছাড়া। আওয়ামীলীগ নেতাকর্মীদের ৪০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। সাংবাদিকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। তাদের তান্ডবে আওয়ামীলীগের নারী-পুরুষসহ কয়েকশত নেতাকর্মী এলাকাছাড়া হয়েছে। এলাকায় থাকতে হলে চাঁদা দিয়ে থাকতে হবে বলে হুমকি দেয়া হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে বিদ্রোহী প্রার্থীর লালিত সন্ত্রাসী বাহিনীর হাত থেকে সাধারন মানুষ, নৌকার নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের নিরাপত্তা দিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয়। একই সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়রের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আওয়ামীলীগের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।
ওই সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নির্বাচন পরবর্তীতে ৫নং কেন্দ্রে পুলিশ আহতের ঘটনা চশমা প্রতিকের সমর্থকদের উসকানিতে হয়েছে। এ সময় নিরাপরাধ কোন লোককে গ্রেফতার না করে অপরাধীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজ মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক মো. শাহ আলম মৃধা, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. কাজী ফিরোজ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ, ইউনিয়ন মহিলা যুবলীগের সভাপতি শিরিনা আক্তার মুক্তাসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার