হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিকে মাদারীপুরে নাগরিক সংবর্ধণা
বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে মাদারীপুর পৌরসভার আয়োজনে নাগরিক সংবর্ধণা প্রদান করা হয়েছে।শনিবার দুপুরে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এ সংবর্ধণা দেয়া হয়। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান মাদারীপুরের কৃতি সন্তান এসএম মাসুদ হোসাইন দোলন।মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জণ ডা. মুনীর আহম্মদ খান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার চাই্লাউ মারমা,সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান,পৌরসভার সচিব ফিরোজ আহমেদ,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া, পৌরসভার কাউন্সিলর,সাংবাদিকসহ অনেকেই।
এসময়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, ৩১ জুলাই সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট এসএম মাসুদ হোসাইন দোলনসহ সারাদেশের ১১জন অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। তারা আগামী দুইবছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied