বাঁশখালীত অগ্নিকাণ্ডে ১২ বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন গণ্ডামারার ৩ নং ওয়ার্ড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২/১৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২০ লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জানা গেছে, রোববার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিলার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ওই এলাকার জমির হোসেন,তাঁর ছেলে নবী হোসেন চৌকিদার,মোঃ ইউসুফ,গুরামিয়া সহ ৭ বসতঘর,জাফর আহমদ,আব্দুর রশিদ ও মোহাম্মদ কালু সহ ৪ পরিবারের বসতঘর সহ প্রায় ১২/১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে হঠাৎ করে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মূহুর্তেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়ি পড়ার ফলে স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।প্রত্যক্ষদর্শীমোবারক হোসেন,ফরিদ,নজরুল,আলি হোসেন বলেন,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারিক সুত্রে আমরা জানতে পেরেছি, এতে ১০-১২ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে ৩ নং ওয়ার্ডের চৌকিদার নবী হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়ে মুহূর্তেই আগুনের লেলিহান চতুর্দিকে ছড়িয়ে পড়ায় তাদের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আমি উপজেলায় ছিলাম বাড়িতে থেকে ফোন দিয়ে আমাকে বলছে আমার বসতঘর সহ প্রায় ১২-১৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এই খবর শুনে ক্ষতিগ্রস্ত পরিবারের নবী হোসেন ঘটনাস্থলে গিয়ে দেখেন তার পাঁচ ভাইয়ের বসতঘর এবং চাচা-জ্যেঠাদের বসতঘরসহ অন্তত ১০-১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২০ লক্ষাধিক হবে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের নবী হোসেন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied