ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সবুজ আন্দোলনের উপদেষ্টা হলেন মেজবাউদ্দীন মো. জীবন চৌধুরী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ৪:১৪

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন দীর্ঘ চার বছর ধরে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা ও পরিবেশ বিপর্যয়ের রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। ইতোমধ্যে সংগঠনটি সারাদেশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। সবুজ আন্দোলনকে মানুষের কাছে গ্রহণযোগ্য এবং গবেষণা জোরদার করতে দেশের গুরুত্বপূর্ণ নাগরিকদেরকে অন্তর্ভুক্ত করছে । 

সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের মিটিং এ উপদেষ্টা পরিষদে নতুন সদস্য হিসেবে তরুণ অর্থনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট ব্যবসায়ী মেজবাউদ্দীন মোঃ জীবন চৌধুরীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। এ জন্য বসুন্ধরায় সবুজ আন্দোলনের নতুন উপদেষ্টা মেজবাউদ্দীন মোঃ জীবন চৌধুরীর অফিসে  চেয়ারম্যান ও মহাসচিব স্বাক্ষরিত চিঠি প্রদান করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। 

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, আমরা চেষ্টা করছি সবুজ আন্দোলনকে আন্তর্জাতিক মানের সংগঠনে পরিণত করতে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ মেজবাউদ্দীন মো: জীবন চৌধুরীকে নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। আমরা বিশ্বাস করি তিনি আমাদেরকে সঠিক পরামর্শের মাধ্যমে আগামী প্রজন্মের নিরাপদ বাংলাদেশ গড়তে সহযোগিতা করবেন। 

মেজবাউদ্দীন মোঃ জীবন চৌধুরী বলেন, বর্তমান পৃথিবীতে সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় জলবায়ু পরিবর্তন। ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সব থেকে ঝুঁকিতে রয়েছে। যার ফলে আগামীর অর্থনীতি ও সামাজিক ব্যবস্থা অত্যন্ত হুমকির মুখে পড়বে। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি আমাকে বাংলাদেশের অন্যতম পরিবেশবাদী সেরা সংগঠন সবুজ আন্দোলনের উপদেষ্টা হিসেবে মনোনীত করায়। সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের নির্দেশনা অনুযায়ী এবং সকল সদস্য সহযোগিতার মাধ্যমে পরিবেশ বিপর্যয় রোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে কাজ করে যাব। 

নতুন উপদেষ্টা  বর্তমানে সফলতা ও দক্ষতার সাথে আহকাম অ্যান্ড অ্যাসোসিয়েটস বিজনেস লিমিটেডের, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এবং ট্যাক্সসেন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।
ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন(এমবিএ) ডিগ্রী অর্জন করেন। কর্মবীর আলোকিত এ মানুষটি ব্যক্তি এবং পারিবারিক জীবনে এক ছেলে এবং দুই কন্যা সন্তানের জনক ।

প্রীতি / সাদিক পলাশ

মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান

নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা

মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি

বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা

মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন