আক্কেলপুরে প্রায় দেড় লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বর্ষা মৌসুমে অসাধু ব্যবসায়ীরা মেতে ওঠেন নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রিতে। উপজেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ এই কারেন্ট জাল বিক্রি বন্ধ করতে প্রশাসন অভিযান চালিয়ে তিন দিনে প্রায় দেড় লাখ টাকা মূল্যের কারেন্ট জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে।
গত সোম থেকে বুধবার পর্যন্ত ৩ দিনে উপজেলার তিলকপুর, গোপীনাথপুর ও রায়কালী ইউনিয়নের হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার ৭০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও দুই বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন। জব্দকৃত নিষিদ্ধ জালগুলো প্রকাশ্যে হাটেই পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। ধ্বংস করা এই জালের মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। এই তিন দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, জয়পুরহাট জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম।
ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মহীদুল ইসলাম। মৎস্য কর্মকর্তা মহীদুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন হাটে আমরা নিয়মিত নজরদারি করছি। যদি কেউ নিষিদ্ধ এই জাল বিক্রি করে তবে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়