ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সাজেদা চৌধুরীর মৃত্যুতে ঢাকার দুই মেয়রের শোক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ১:১৩

জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র।

সোমবার (১২ সেপ্টেম্বর) এক শোকবার্তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘সৈয়দা সাজেদা চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যেমন মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তেমনি মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ডেরর পরিচালকের গুরু দায়িত্বও পালন করেছেন।’

শোতিনি বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি ছিলেন উল্লেখ করে তাপস বলেন, ‘পঁচাত্তর পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দুঃসময়ে দৃঢ়তার সাথে দলকে নেতৃত্ব দিয়েছেন। আমৃত্যু তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা এবং সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের অনন্য এক অনুগত সেনানী ছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। আমরা হারালাম সত্যিকারের একজন অভিভাবক। তার নেতৃত্বের বলিষ্ঠতা, দেশের প্রতি দায়িত্বশীল কর্মের অনুপ্রেরণা হয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।’

এই বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত‍্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সাজেদা চৌধুরী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে গ্রামীণ উন্নয়ন ও শিক্ষায় বিশেষ অবদান রেখেছেন তিনি। তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুদিন আগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১১টা ৪০ মিনিটে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

প্রীতি / প্রীতি

মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান

নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা

মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি

বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা

মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন