ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে শ্রীনগর উপজেলার মহাসড়কের ষোলঘর এলাকার কেয়টখালীতে এ ঘটনা ঘটে। ডাকাতদের চাপাতির আঘাতে হৃদয় (১৮) ও ইমাম (১৯) নামে ২ সিএনজি চালক আহত হয়েছেন।
আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত চক্রের ১ সদস্য রাস্তায় পড়ে মারা যায়। ডাকাত দলের বাকী সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। নিহত ডাকাতের নাম আব্দুল মালেক (৩২)। সে পিরোজপুরের হরিনপালা গ্রামের আব্দুস ছালামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহাসড়কের পূর্বপাশের সার্ভিস লেনের ষোলঘর এলাকার কেয়টখালী ১২ হাজার কিলোমিটার সাইবোর্ডের সামনে ৭/৮ জনের সংঘবদ্ধ একটি ডাকাতের দল বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি শুরু করে। এ সময় ভুক্তভোগীদের ডাকচিৎকারে ডাকাতদল দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাতের ১ সদস্য রাস্তায় পড়ে জ্ঞান হারায়। ধারনা করা হচ্ছে দৌড়ে পালানোর সময় সে স্টোক করে মাটিতে লুটিয়ে পড়ে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ১টি ধারালো দাসহ ওই ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পিবিআইয়ের সহযোগিতায় নিহত ডাকাতের হাতের ছাপ নির্নয় করে পরিচয় জানা যায়। নিহত ডাকাতের নাম আব্দুল মালেক। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত