ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ফার্মগেটে শিক্ষার্থীদের অবরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ৩:২৫

নিরাপদ সড়কের দাবিতে ফের সড়কে নেমে এসেছেন রাজধানীর সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে তারা এই বিক্ষোভ করছে।

গতকাল রোববার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে সড়ক দুর্ঘটনায় সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুলের ছাত্র নিহত হন। নিহত শিক্ষার্থী আলী হোসেন দশম শ্রেণির ছাত্র। রাস্তা পার হওয়ার সময় আলী হোসেনকে গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। 

পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ খবর সোমবার সকালে স্কুলে পৌঁছালে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ‘নিরাপদ সড়কের দাবি মানতে হবে, মেনে নাও’সহ নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে রাখে। নিহত আলী হোসেনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে।

প্রীতি / প্রীতি

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি