ইবিতে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ইমানুল সোহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন ও বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক মিয়া উপস্থিত ছিলেন।
এতে জেলার অর্ধশতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনটির সভাপতি ইমানুল সোহান। পরে প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘আমাদের সকলের মধ্যে অন্তর্নিহিত একটা শক্তি থাকে। প্রচেষ্টা ও ব্যর্থতা সবার জীবনে থাকবে। নিজের এক্সপেক্টেশনের জায়গাটা থাকবে নিজের সক্ষমতা অনুযায়ী অথবা তার একটু নিচে। তাহলে আমরা জীবনে সফল হতে পারবো।’
নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে এখানে দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংখ্যা কমছে, সামনে আরও কমবে। গু”ছভর্তি পরীক্ষার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এর ফলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান কমে যাচ্ছে। সবাই এখানে এসেছে ভালো কিছু করার জন্য। এজন্য নেতিবাচক মনোভাব ইগনোর করতে হবে।
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক