ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পাথরঘাটার শাপলা ক্লিনিকে অস্ত্রোপচারের টেবিলে প্রসূতির মৃত্যু


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ৩:৪৪
বরগুনার পাথরঘাটার শাপলা ক্লিনিকে অস্ত্রোপচারের টেবিলে রুমা বেগম (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসপাতাল সড়কের শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, অচেতনবিদ ডা. শামীমা নাসরিন ইনজেকশন পুশ করার পরপরই কয়েকবার খিঁচুনি দিয়ে মারা যান রুমা বেগম।
 
তবে অভিযোগ অস্বীকার করেছেন শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মালিক মকবুল হোসেন  মিলন। তিনি দাবি করেন, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পরে রুমা বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন।রুমা বেগম বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিপুর গ্রামের সৌদিপ্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী এবং একই উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী গ্রামের কনক খাঁনের মেয়ে।
 
গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, ক্লিনিকটির অস্ত্রোপচার রুমে পালস অক্সিজেন নির্ধারণ যন্ত্র না থাকা ও কৃত্রিম শ্বাস-প্রশ্বাস চালু করতে বিলম্ব হওয়ার কারনেই রুমার মৃত্যু হতে পারে। এছাড়া অচেতনবিদ ডাঃ শামিমা আক্তার মুন্নির লাইসেন্স নিয়েও সন্দেহ থাকাসহ ক্লিনিকটিতে কোন ডিউটি ডাক্তার না থাকা এবং ক্লিনিকটিরও লাইসেন্স নেই বলে অভিযোগ রয়েছে।
 
রুমার প্রতিবেশী আবু মুছা বলেন, রুমার স্বামী ও বাবা বিদেশ থাকায় এবং রুমার কোন ভাই না থাকায় রুমার বৃদ্ধা মা কোন জামেলায় জড়াতে চায়ননা এবং ক্লিনিক কর্তৃপক্ষ রুমার দাফনসহ দোয়া অনুষ্ঠানের আর্থিক সহয়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
 
জানতে চাইলে বরগুনা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
 
এ ব্যাপারে রুমার অস্ত্রোপচারকারী ডা. মো. বশির আহম্মেদের মোবাইল বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এমএসএম / জামান

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে