ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন ও মতবিনিময় সভা


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ৪:২৭

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান উপজেলার বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন, ছাগল ও আর্থিক সহায়তা প্রদান এবং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজ ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রকল্পের কাজ ও বিভিন্ন অফিস পরিদর্শন শেষে। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষাবৃত্তি নিরসনে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৭ জন ভিক্ষুকের মধ্যে ছাগলও আর্থিক সহায়তা প্রদান করেন। বিকাল ৩ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আবু কায়সার খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুলকালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির , বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, মেডিকেল কর্মকর্তা ডা. সজল সোম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, ইউপি চেয়ারম্যান মো. আলমগীর বিশ্বাস আলম, এ কে এম ফরিদ হোসেন বাবু, বাদশা আলমগীর, কল্লোল বসু প্রমুখ।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত