ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবিসাসের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধাঞ্জলি


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২২ বিকাল ৫:৩৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদের ২০২২-২৩-এর নবনির্বাচিত সদস্যরা। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় টুঙ্গিপাড়াস্থ জাতির পিতার সমাধিসৌধে এ শ্রদ্ধা জানানো হয়। 
 
বশেমুরবিপ্রবিসাসের নবনির্বাচিত সভাপতি মো. আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মো. ফাহিসুল হক, দপ্তর সম্পাদক মো. রাজু আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম এবং কার্যনির্বাহী সদস্য শাহ মো. জহরুল ইসলাম। 
 
নবগঠিত কমিটির সভাপতি আশরাফুল আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই আমাদের কার্যক্রম শুরু করেছি। বিগত বছরের ন্যায় সাংবাদিক সমিতি ন্যায় ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অটল থাকবে।
 
উল্লেখ্য, গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির ২০২২-২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?