ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

বাঁশখালী ভূমি অফিস দালালমুক্ত করতে সতর্ক অবস্থানে এসিল্যান্ড


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২২ বিকাল ৫:৩৭

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা নিশ্চিত করণ ও গ্রাহক হয়রানিমুক্ত করণের লক্ষ্যে দালালদের বিরুদ্ধে সতর্ক নজর রেখেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।
এরই মধ্যে বেশ কয়েকজন দালালকে চিহ্নিত করে হাতেনাতে ধৃতকরে জরিমানা ও মুচলেকার শর্তে সতর্ক করে ছেড়ে দেন এবং দালালদের ভূমি অফিসে ঢুকতে নিষেধও করে দেন তিনি।


তারই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর(রবিবার) উপজেলা ভূমি অফিসে দালালি করতে আসা পূর্ব চাম্বল ইউপির নুরুল হোসেন এর ছেলে মোঃ ইমরান (২২),সরল ইউপির একরাম আলীর পুত্র মোঃ আবুল বাশার(৬৫),পশ্চিম চাম্বলের মৃত্যু মোনাফ আলীর পুত্র আমির উদ্দিন(৬২)কে অফিসে সরকারি নথিপত্র ঘাটাঘাটি করার সময় হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করা হয়।ধৃতদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে সতর্ক করা হয়।
জনস্বার্থে ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করণে দালাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার(ভূমি)খোন্দকার মাহমুদুল হাসান।
উল্লেখ্য,গত ৮ সেপ্টেম্বর ওই ভূমি অফিসে সেবা নিতে আসা সরলের দলিলুর রহমান এক বয়োবৃদ্ধ মানুষের কাছ থেকে ছিদ্দিক নামজারি খতিয়ান সৃজন করে দিবে মর্মে আশ্বাস দেয়াতে একজন দালালের খপ্পরে পড়ে হয়রানি স্বীকার হন দলিলুর রহমান।
 
দালালের হাতে পাঁচ হাজার টাকা দিয়ে খতিয়ান না পাওয়ার বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কে জানালে অভিযুক্ত দালাল ছিদ্দিককে সাথে সাথে ভূমি অফিসে ডেকে এনে গ্রাহক দলিলুর রহমান এর কাছ থেকে ছিনিয়ে নেওয়া পাঁচ হাজার টাকা উদ্ধার করে সত্তর উর্ধ বয়সী দলিল এর কাছে ফেরত প্রদান করে মাত্র এগারো শত সত্তর টাকা খরচে নামজারি খতিয়ান সম্পাদন করে ওই দলিলুর রহমান এর হাতে হস্তান্তর করেন এসিল্যান্ড মাহমুদুল হাসান।
 
এছাড়াও ইতিপূর্বে চাম্বলের আরো একজন দালাল উপজেলা ভূমি অফিসে দালালি করতে আসলে এসিল্যান্ডের নজরে পড়ে যায়। তাকেও ধৃতকরে জরিমানা ও মুচলেকার শর্তে ছেড়ে দেয়া হয় এবং ভূমি অফিসে দালালি করতে আসতে বন্ধ করে দেন এসিল্যান্ড।
 
বাঁশখালীতে জনস্বার্থে ও হয়রানিমুক্ত ভূমি সেবাদানের  লক্ষ্যে ও ভূমি অফিসকে দালালমুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান 
ধারাবাহিক ভাবে দালাল বিরোধী অভিযান অব্যাহত রাখার ফলে দারুণ ভাবে দুশ্চিন্তায় পড়ে গেলো ভূমি দালাল চক্র।দালালের ছিনিয়ে নেওয়া পাঁচ হাজার টাকা ফিরে পেয়ে এবং মাত্র ১১'শ,৭০ টাকা খরচে নামজারি খতিয়ান বুঝে পাওয়াতে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বাঁশখালীকে ধন্যবাদ জানান সরলের সত্তরের উর্ধে বয়সী বৃদ্ধ দলিলুর রহমান।
ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানে ও হয়রানি মুক্ত ভূমি সেবা দিতে প্রস্তুত বাঁশখালী ভূমি অফিস। দালালের খপ্পরে না পড়ে ভূমি সেবা নিতে সরাসরি এসিল্যান্ডের সাথে যোগাযোগ  করার জন্যে জন্যে সবাইকে অনুরোধ জানান সহকারী ভূমি কমিশনার মাহমুদুল হাসান।

এমএসএম / এমএসএম

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল; পরিবেশ ও নিরাপত্তায় ৮ দফা নির্দেশনা জারি ইউএনও অমিত দত্ত , নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা: উপজেলা প্রশাসন

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে

গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক