চাতলাপুর দিয়ে ভারতের ত্রিপুরায় গেল ২ হাজার কেজি ইলিশ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে দ্বিতীয় চালানে আরও ২ হাজার কেজি ইলিশ গেল ভারতে।
সোমবার দুপুর ২টার দিকে কমলগঞ্জের উপজেলা দিয়ে ইলিশের এ চালান ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কৈলাশহরে পাঠানো হয়েছে। চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা বাবলু সিনহা এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান জারা এন্টারপ্রাইজ ৩ সেপ্টেম্বর প্রথম চালানে ২ হাজার কেজি ইলিশ চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরার কৈলাশহরে পাঠিয়েছিল। প্রতি কেজি ইলিশ ৮ ডলার হিসাবে ১৫ লাখ ১৫ হাজার ৮০০ টাকা মূল্যমানের ওই চালান কৈলাশহরের ব্যবসায়ী আবদুল মুহিতের মাধ্যমে পাঠানো হয়। সোমবার দ্বিতীয় চালানে আরও ২ হাজার কেজি ইলিশ কৈলাশহরে পাঠানো হলো।
জারা এন্টারপ্রাইজের মালিক জসিম উদ্দীন ও মশীক মোল্লা বলেন, ত্রিপুরার এক ব্যবসায়ীর ইলিশের চাহিদা পেয়ে চট্টগ্রাম থেকে ২ হাজার কেজি ইলিশ কিনে শুল্ক বিভাগের সব আনুষ্ঠানিকতা শেষ করেন আজ দুপুর দুইটায় চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে চালানটি ভারতের কৈলাশহরে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied