ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

উপজেলা পর্যায়ে ঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালীন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২-৯-২০২২ বিকাল ৫:৪৬
স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। রোববার ৯১১ সেপ্টেম্বর) বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
 
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতি সদর উপজেলা শাখার আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো।
 
বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রহমান, সহকারী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রওশন আরা বেগম, ঠাকুরগাঁও চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, মহিলা ক্রীড়া সংস্থার প্রীতি গাঙ্গুলি, ক্রীড়া ব্যক্তিত্ব মাসুদ রানা প্রমুখ।
 
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ ক্রীড়ামোদী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সদর উপজেলা পর্যায়ের ফুটবলের ফাইনাল খেলায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ২-০ গোলে সুগার মিলস উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে ফুটবল, কাবাডি, সাঁতারসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত