নোবিপ্রবির মালেক উকিল হলে সুসজ্জিত পাঠকক্ষের উদ্বোধন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) সাবেক স্পিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল উকিল হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য সুসজ্জিত পাঠকক্ষের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় হলের দ্বিতীয় তলায় পাঠকক্ষটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম।
উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোহাম্মদ ফারুক উদ্দিন,শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.ফিরোজ আহমেদ,হল প্রভোস্ট ড.মেহেদী হাসান রুবেল। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক,হলের সহকারী প্রভোস্টবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, পাঠ কক্ষটির চারপাশ বিভিন্ন গ্রাফিতির মাধ্যমে সাজানো হয়েছে। শিক্ষার্থীরা যাতে সেখানে গিয়ে নির্বিঘ্নে পড়ালেখা করতে পারে সেজন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এতে একই সাথে ২৫ জন শিক্ষার্থী বসে পড়ালেখা করতে পারবেন।
এ বিষয়ে হল প্রভোস্ট ড.মেহেদী হাসান রুবেল বলেন, হলের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা আর অলংকার হচ্ছে রিডিংরুম। শিক্ষার্থীদের ভালোভাবে পড়ালেখা করার জন্য একটি মানসম্মত রিডিং রুমের প্রয়োজনীয়তা থেকেই এই রিডিংরুমটি করা হয়েছে। আশা রাখছি আমার শিক্ষার্থীরা এই রুমের মানসম্মত পরিবেশ সর্বদা বজায় রাখবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied