ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১, আহত ৮


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ১২:২৪

রাজধানীর ডেমরা থানাধীন বাঁশেরপুল এলাকায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে মো. রাজিব (৩১) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আটজন লেগুনাযাত্রী আহত হন। আজ মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) সকাল ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত লেগুনাচালক রাজিব দক্ষিণ যাত্রাবাড়ী ফরিদাবাদ মমতাজ উদ্দিনের ছেলে।

ময়নাতদন্তের জন্য তার মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডেমরা থানার উপপরিদর্শক এসআই মো. তাজুল ইসলাম। তিনি বলেন, বাঁশেরপুল নতুন রাস্তার ওপর যাত্রাবাড়ীমুখী আসিয়ান পরিবহনের একটি বাস আর ডেমরামুখী লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি বলেন, এ ঘটনায় বাস ও লেগুনা দুটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে।

তিনি জানান, এ ঘটনায় আহত লেগুনাচালকসহ যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সকাল ১০টার দিকে লেগুনাচালককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রীতি / প্রীতি

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে ক্যারিয়ার স্ক্রিনিংয়ের ওপর জোর ডিসি ফরিদার

রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় সেলের নদীপথ পরিদর্শন

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

পঙ্গু হাসপাতালে মেয়েকে চাকরি দেয়ার কথা বলে টাকা দাবী, না পেয়ে বাবাকে বেদম প্রহার

বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সুন্নী ওলামা মশায়েখ পরিষদের অভিনন্দন

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং গুপ্ত বাহিনীর সদস্যদের নিয়োগ দিতে দুদকের তৎপরতা’

স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের ভূমিকা, অধিকার ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা সভা

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

ঢাকা কলেজে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি ও সেমিনার

দৈনিক আলোর বার্তা’র প্রকাশক ও সম্পাদক রফিক উল্লাহ সিকদারের ইন্তেকালে জাতীয় সংবাদপত্র পরিষদের সভাপতির শোক

বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা জব্দ

জাতীয় সাংবাদিক সংস্থা(ট্রাঃ)এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত