ববিতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা
অল্প বৃষ্টিতেই বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে খেলার মাঠ, রাস্তা ও মূল ফটকের সামনে জলাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান ভোগান্তিতে পড়ছেন। শিক্ষার্থীদের অভিযোগ, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা ছাড়াই চারপাশের রাস্তা উঁচু করা, অপরিষ্কার- অপরিছন্ন রয়েছে হাঁটাচলার স্থানগুলো এবং উঁচু-নিচু জমির কারণে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতি বছর এ ধরনের সমস্যার সৃষ্টি হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করছে না।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী তানভীন সুইটি জানান, বৃষ্টির মধ্যে ক্যাম্পাসে ঝাউতলার ওদিকে সাগর সমান পানি অতিক্রম করে ক্যাফেটেরিয়ায় খেতে গেছি৷ পানির এই জলরাশি গ্রাউন্ড ফ্লোরের সামনেও আছে, পা পিছলে পড়ে পা ভাঙার সম্ভাবনাও আছে৷ কর্তৃপক্ষের কাছে আহ্বান শিক্ষক-শিক্ষার্থী সকলের সুবিধার্থে রাস্তা উঁচু করে যাতায়তের সঠিক পরিবেশ তৈরি করা৷
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রৌকশল অনুষদের শিক্ষার্থী ফাহিম আলম বলেন, খেলাধুলা আমাদের শরীর আর মন ঠিক রাখার জন্য অনেক বেশি প্রয়োজন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের ২৪টি ডিপার্টমেন্টের প্রায় ৯০০০-এর বেশি শিক্ষার্থীর জন্য একটাই মাত্র খেলার মাঠ, যেখানে আমাদের নূন্যতম ৩-৪টি খেলার মাঠের দরকার। একমাত্র মাঠটির প্রতিও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো ধরনের যত্ন নেয়া হয় না। বছরের প্রায় সময়ই ঘাস বড় হয়ে যায়, যেগুলোর যথাযথ পরিষ্কার-পরিছন্ন করা হয় না ৷
তিনি আরো বলেন, প্রশাসনকে না জানালে নিজ উদ্যোগে তারা মাঠ সংস্কারের কাজের কথা ভাবেনও না। উল্টো গত বছর খেলার মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই চারপাশের রাস্তা অপরিকল্পিতভাবে উঁচু করে দেয়া হয়েছে। ফলে দু-এক দিন বৃষ্টিপাত হলেই মাঠে পানি জমে থাকে। আগামী ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বরে ঢাকায় আমাদের বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশিপের ৩টি ম্যাচ রয়েছে। মাঠে পানি জমে থাকায় আমরা প্র্যাকটিসও করতে পারছি না। খেলার মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থাসহ সার্বিক উন্নয়ন করার জন্য প্রশাসনের সোচ্চার হওয়ার জন্য এবং অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ বাড়ানোর ও জোর দাবি জানাচ্ছি।
বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপ-প্রকৌশলী মুরশিদ আবেদিনের সাথে কথা হলে প্রথমে তিনি বলেন, স্টেট শাখার কার্যক্রম এটি৷ স্টেট শাখার সাথে কথা হলে তারা বলেন আমাদের কাজ ক্যাম্পাস পরিষ্কার-পরিছন্ন করা৷ পরবর্তীতে মুরশিদ আবেদিনকে ড্রেনেজ সিস্টেম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যথাযথ কর্তৃপক্ষকে বলেন এবং ভিসি স্যারকে বলেন৷
খেলার মাঠ বৃদ্ধি প্রসঙ্গে শারীরিক শিক্ষা অফিসের পরিচালক রিফাত মাহমুদ জানান, খেলার মাঠ বাড়ানোর ক্ষেত্রে আমাদের কাছে কেউ আসেনি৷ শিক্ষার্থীরা যদি মনে করে মাঠের প্রয়োজন এবং আমাদের কাছে আসে, তাহলে বিষয়টি বিবেচনা করে মাঠ বাড়ানো যাবে৷
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied