ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বৃষ্টি ও যানজটে ভোগান্তিতে রাজধানীবাসী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ১২:৪৯

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সোমবার (৬ ডিসেম্বর) সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় কাজে বের হওয়া এবং অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন।গণপরিবহন সংকট ও কিছু কিছু সড়কে যানজট ভোগান্তির মাত্রা আরও বাড়িয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি থাকায় রাজধানীর অফিসমুখী মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। অনেকে বৃষ্টি মাথায় নিয়েই ছুটেছেন অফিসে। বৃষ্টি থাকায় কোথাও কোথাও দেখা দিয়েছে যানবাহন সংকট। একই সঙ্গে রিকশা বা সিএনজিচালিত অটোরিকশাচালকরা অতিরিক্ত ভাড়া হাকাচ্ছেন। যাত্রাবাড়ীর রিকশাচালক মনির হোসেন জানান, আজ ভোর থেকেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।  ভিজে রিকশা চালাতে সমস্যা হচ্ছে। 

জুরাইনের বাসিন্দা জান্নাতুল মাওয়ার তা সন্তানকে নিয়ে স্কুলে যাওয়ার সময় একবার ভিজেছেন, ফিরতি পথে আবারও দুর্ভোগে পড়েছেন। তিনি বলেন, গতকাল থেকে বৃষ্টি। বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে যায়। এতে স্কুলে যাতায়াত করতে অসুবিধা হয়।

যদিও সিএএনজি ও লেগুনা চালকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, বৃষ্টির মধ্যে কষ্ট হয় গাড়ি চালাতে। এর মধ্যে একটু বাড়তি ভাড়া নিচ্ছি। লঘুচাপের প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির প্রবণতা দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশি। বরিশাল, খুলনা, চট্টগ্রামের মতো রাজধানী ঢাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ মঙ্গলবারও সারা দিন দেশজুড়ে বৃষ্টি হবে। রাজধানীতেও বৃষ্টি চলবে দিনভর। কাল থেকে বৃষ্টি খানিকটা কমতে পারে। 

প্রীতি / প্রীতি

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি