ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরির অভিযোগ


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ৪:১
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ মিয়ার ডিলারশিপ বাতিল করেছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান। ডিলার ফিরোজ মিয়া বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি।
 
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ মিয়া সুবিধাভোগীদের মাঝে ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চালের টাকা নিয়ে ২৬-২৮ কেজি করে চাল দেয়ার বিষয়টি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়। বিষয়টি তদন্ত করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা ফিরোজ মিয়ার ডিলারশিপ বাতিল করেন। একই সময় তার গুদাম থেকে ২৭৫ বস্তা চাল উদ্ধার করেন। উদ্ধারকৃত চালগুলো পার্শ্ববর্তী ডিলারের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করবেন বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান।
 
এ ব্যাপারে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি খাদ্যবান্ধব ডিলার ফিরোজ মিয়া জানান, আমার কপাল খারাপ। আমি ষড়যন্ত্রের শিকার।
 
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, প্রাথমিকভাবে তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। পরবর্তীতে আরো আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান