জুড়ীতে পুলিশের তৎপরতায় নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি আটক
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়িসহ একটি কার আটক করেছে থানা পুলিশ। সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রাম থেকে কারসহ নাসির বিড়ি আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় থানার এসআই মিয়া মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জুড়ী-বড়লেখা সড়ক আটকে দিলে চোরাকারবারিরা আমতৈল গ্রামে ভারতীয় নাসির বিড়ি বহন করা কার নিয়ে ঢুকে পড়ে। পরে অবস্থা বেগতিক দেখে বিড়িসহ গাড়ি রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ সময় গাড়ি থেকে ১ লাখ ৪২ হাজার পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি ও একটি গাড়ি (ঢাকা মেট্রো ক ০৪-০৪৯৬) জব্দ করে পুলিশ।
জুড়ী থানার (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, চোরাকারবারিদের বিশাল চক্রটিকে ধরার জন্য আমাদের টিম কাজ করছে। এসব চোরাকারবারির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied