ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ছাত্রলীগের বিবাহিত অছাত্র ও মেয়াদোত্তীর্ণ কমিটির কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ৪:৩৫
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের বিবাহিত অছাত্র ও মেয়াদোত্তীর্ণ কমিটির কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার এমএ খালেক বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি মোর্শেদুল আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাশিয়ানী জেলা পরিষদের ডাক বাংলোর সামনে গিয়ে শেষ হয়।
 
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক আরিফুল শিকদার, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক তুহিন মুন্সি, এম.এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত সুমন বক্তব্য রাখেন।
 
এসময় বক্তরা বলেন, ছাত্রলীগের কমিটির মেয়াদ থাকে ১ বছর। কিন্তু দীর্ঘ ৭ বছরে কোন কমিটি হয়নি। কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আজাদ হোসেন মৃধা বিবাহিত। কিন্তু ছাত্রলীগের বিবাহিতদের থাকার কোন সুযোগ নেই। দ্রুত বিবাহিতদের বাদ দিয়ে নতুন কমিটি দেয়ার দাবি জানান তারা।
 
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যার সাথে যোগযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ না হওয়ায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ