জুড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় ১৭ মামলায় ৪৬০০ টাকা জরিমানা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ জুন ) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে জুড়ী উপজেলাধীন বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বর, বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকা, ভবানীগঞ্জ বাজার, নিউমার্কেট ও শিশুপার্ক এলাকায় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮-এর ২৫(২) ধারায় ১৭টি মামলায় ৪ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং বিধিনিষেধের আওতাধীন দোকানপাট বন্ধ করা হয়। অভিযানকালে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, করোনা প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, করোনা প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
Link Copied