রাজধানীতে স্বামীর হাতে স্ত্রী খুন
রাজধানীর খিলগাঁও এলাকায় স্ত্রীকে ছুরি মেরে হত্যার অভিযোগে আবুল হোসেন নামে এক রিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে খিলগাঁও তিলপাপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত খুকি বেগমের গ্রামের বাড়ি ময়মনসিংহে। খিলগাঁও থানার এসআই কাজী আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার মাঝে স্বামী ছুরি দিয়ে খুকির গলায় আঘাত করেন। খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। বাসা থেকে ৪২ বছর বয়সী খুকি বেগমকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই বাসা থেকেই খুকির স্বামী আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
খুকির দুই ছেলে এক মেয়ে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা অন্য জায়গায় থাকেন। রাতে ঝগড়ার সময় তার ছেলে বাসায় ছিল না বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের জন্য খুকির মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই কাজী আশরাফুল হক।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান