চন্দনাইশে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩
চট্টগ্রামের চন্দনাইশে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক ও দুই যাত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলাধীন কাঞ্চনাবাদ ইউনিয়নস্থ রৌশনহাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কক্সবাজার অভিমুখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো -শ ১১-৩৯১৬)-এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ও সিএনজিতে থাকা দুই যাত্রীসহ মোট তিনজন গুরুতর আহত হন।
আহতরা হলেন- জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার মো. নুরুল আমিন (৪০), চন্দনাইশ পৌরসভার পেয়ারু হোসেন (৩৫) এবং বোয়ালখালী উপজেলার মো. মোরর্শেদ (৩০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দোহাজারী হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান