গোপালগঞ্জে বিপাকে ভূমি ক্রেতা
গোপালগঞ্জ সদর উপজেলায় ভুল রেকর্ডের সূত্র ধরে আদালতের রায় হওয়ায় বিপাকে পড়েছেন আবু নাইম মিন্টু নামে এক ভূমি ক্রেতা। আবু নাইম মিন্টু গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের বেন্নাবাড়ী গ্ৰামের মৃত ছরোয়ারজান শেখের ছেলে।
জানা গেছে আবু নাইম মিন্টু ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর ফোরকান আহাম্মেদ খানের কাছ থেকে ৯৬নং তেঘুরিয়া মৌজার এসএ ২৯৩ বিআরএস ২৮২নং দাগের ১১৩নং খতিয়ানের ৩০ শতাংশ নিচু ডোবা ভূমি ৪৮৭০নং দলিল মূলে ক্রয় করেন। পরে ওই নিচু জায়গায় বালু ও মাটি দিয়ে ভরাট করে উন্নয়ন করে ৫ তলা ফাউন্ডেশন দিয়ে তিন তলা পাকা বিল্ডিং নির্মাণ করেন। ভবনটিতে আবাসিক, সেবামূলক ও বাণিজ্যকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়াসহ নিজের পরিবার নিয়ে বসবাস করে আসছেন।
আবু নাইম মিন্টু, তার ভাই আবু হানিফ, মেয়ে সনিয়া সুলতানা মাছু সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ২০১৮ সালের ৮ এপ্রিল সোনাকুর এলাকার একটি প্রভাবশালী, লাঠিয়াল ও ভূমিদস্যু প্রকৃতির ব্যক্তি সোহেল শিকদার, কুটু শিকদার, রেসিয়া বেগমসহ একটি জালিয়াতি চক্র গোপালগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে ভিত্তিহীন, মনগড়া ও বানোয়াট একটি মামলা করেন। গোপালগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক ইউসুফ হোসেন আমাদের দলিল, পর্চা, রেকর্ড সংশোধনের ডিগ্রিসহ অন্যান্য কাগজপত্র আমলে না নিয়ে বড় অংকের উৎকোচের বিনিময়ে ভূমিদস্যু ও প্রভাবশালীদের পক্ষে রায় দিয়েছেন। আমাদের এই জমির পূর্ববর্তী মালিকের পাশাপাশি তাদের পূর্বপুরুষদের নামে ভুলবষত এসএ রেকর্ড হয়, যা পরে আমরা জানতে পেরে রেকর্ড সংশোধনের জন্য আদালতের শরণাপন্ন হই এবং আদালত উক্ত এসএ রেকর্ড বাতিল করে আমাদের পক্ষে ডিাগ্রি প্রদান করে। প্রভাবশালী ওই পক্ষ আমাদের কাছ থেকে সুকৌশলে চাঁদা আদায় করার জন্য তৎকালীন সময়ের ওই ভুল রেকর্ডের সূত্র ধরে আমাদের দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি-ধমকিসহ মামলা দিয়ে হয়রানি করে আসছে। আমরা অর্থনৈতিক ও প্রভাব-প্রতিপত্তির দিক দিয়ে দুর্বল হওয়ায় ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি। আমার গোপালগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের রায়ে বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
আবু নাইম মিন্টু আরো বলেন, আমি ব্যবসা করতাম। আমার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে বুড়ো বয়সে এই জমিটুকু কিনেছি। বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে অনেক কষ্ট করে বিল্ডিং করেছি। এই জমি যদি আদালতের ভুল রায়ের কারণে প্রভাবশালীদের দখলে চলে যায় তাহলে আমার পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied