ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে বৃদ্ধের মৃত্যু


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১২:৩৪
গোপালগঞ্জের কাশিয়ানীতে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে জলিল মোল্লা (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) ওসি মো. ফিরোজ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।
 
নিহত জলিল মোল্লার বাড়ি কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড়পারুলিয়া দক্ষিণপাড়া গ্রামে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানাযায় পারুলিয়া বাজারের ঠান্ডু শেখের পুরির দোকানে বসে গল্প করছিলেন জলিল মোল্লা ও মঈন শরীফ। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মঈন শরীফ জলিল মোল্লাকে ধাক্কা দেন। এতে নিচে পড়ে গিয়ে জলিল মোল্লা মারা যান। বিষয়টি জানার পর পরিবারের লোকজন জলিল মোল্লার মৃতদেহ বাসায় নিয়ে আসেন।
 
তিনি আরো জানান, পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জলিল মোল্লার মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ