গভীর রাতে ইবির হলে বিকট শব্দে বিস্ফোরণ, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক
গভীর রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বিকট শব্দে থেমে থেমে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আওয়াজগুলো ককটেল বিস্ফোরণ বলে দাবি করছেন হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও লালন শাহ হল এলাকায় এ ঘটনা ঘটে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন হলগুলোর আবাসিক শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রমতে, রাত ২টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আন্তর্জাতিক ব্লকের দক্ষিণ পাশে ও লালন শাহ হলের দক্ষিণ ব্লকের পাশে ৬টি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ পরপর থেমে থেমে বিস্ফোরণগুলো ঘটে। এতে বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে হল থেকে বাইরে বেরিয়ে আসেন।
এদিকে, আওয়াজগুলো ককটেল বিস্ফোরণ বলে দাবি করছেন হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি, রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসের হলগুলোর সামনে অবস্থান নিতে শুরু করেন। এ সময় ছাত্রলীগ নেতারা তাদের দিনের বেলায় বিষয়টি দেখবেন বলে জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও প্রক্টরিয়াল বডির সাথে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কেউ ফোন রিসিভ করনেনি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। একইসাথে এই ঘটনায় প্রশাসনের নিরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমরা ধারণা করছি, এটা অবশ্যই যারা স্বাধীনতা বিরোধী শক্তি, যারা পেট্রোল বোমার রাজনীতি ও মানুষ পুড়িয়ে মারার রাজনীতির সঙ্গে জড়িত তাদেরই কাজ। আমি শুনলাম শব্দটা আমার রুমের পাশেই হয়েছে, তার মানে এটা অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত হামলা।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, রাতের অন্ধকারে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা আমরা জানিনা। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য কাজ। এই ঘটনায় ছাত্ররা আতঙ্কের মধ্যে রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি শুনেছি এবং তদন্তের জন্য পুলিশকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, যেহতেু রাত তিনটার দিকে সবাই ঘুমিয়ে থাকে এজন্য সকলের সাথে যোগাযোগ করতে একটু দেরি হয়েছে। তবে ঘটনা জানার পরপরই সহকারী প্রক্টররা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল পরিদর্শন করে ইবি থানার ওসিকে খবর দেয়া হয়। ঘটনা কে বা কারা ঘটিয়েছে ওসি বিষয়টি তদন্ত করে দেখার পর কোনো ক্লু খুঁজে পেলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
এমএসএম / জামান
অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের
নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা
এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির
বিশ্বকাপ মিশন শুরুর আগেই উল্লাস, আকাশি-সাদায় মাতল কুবি ক্যাম্পাস
গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা
ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে কুবি, শূন্য ক্যাম্পাস পাচ্ছে পূর্ণতা
গণ বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ
পবিপ্রবিতে সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ উপাচার্যের
বিশ্ব পরিবেশ দিবসে বাকৃবিতে পরিবেশ সচেতনতা র্যালি
বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন
পবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের যোগদান