আমরা সব মিথ্যচারের জবাব দিব উন্নয়ন দিয়ে,শেখ হাসিনার সততা দিয়ে : ওবায়দুল কাদের
আন্দোলনের নামে দেশে কেউ জ্বালাও পোড়াও করলে কঠোর হাতে দমন করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না। বিরোধীদল আন্দোলন করবে,আমরা আক্রমন করবো না যতখন না আমরা আক্রান্ত হই।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ঐতিহাসিক ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ মাঠে ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী এ বক্তব্য এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন,দুর্সময়ের ত্যাগী কর্মীদের মূলায়ন করতে হবে,আওয়ামী লীগে বসন্তের কোকিলের পদে দিবেন না। বিএনপি দেশের মানুষের জন্য কাজ না করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য মায়া কান্না শুরু করেছেন কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনেও বিএনপি অংশ গ্রহণ করবে। বিএনপি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব টিকে থাকবে না। আন্দোলনের নামে দেশে কেউ জ্বালাও পোড়াও করলে কঠোর হাতে দমন করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্মেলনে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আ'লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক,বাংলাদেশ আ'লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান,বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুন নাহার চাঁপা,উপজেলা চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন,পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ