ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জে সেনা সদস্যর রাস্তা টিন ও বাঁশ দিয়ে বন্ধের অভিযোগ


আসাদ হোসেন রিফাত photo আসাদ হোসেন রিফাত
প্রকাশিত: ১৪-৯-২০২২ বিকাল ৫:১৪
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক সেনা সদস্যের বাড়িতে প্রবেশের রাস্তা টিন ও বাঁশ দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে একই এলাকার প্রভাবশালী বাবুল ও মাখনের বিরুদ্ধে। গত ৭ দিন থেকে নিজ বাড়িতে ঠিকমতো প্রবেশ করতে পারছেন না এই সেনা সদস্যের পরিবারের সদস্যরা। 
 
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, ভোটমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমজাদ হোসেনের ছেলে হুমায়নের বাড়ি যাওয়া-আসার রাস্তা প্রভাবশালী বাবুল ও মাখন টিন ও বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে।
 
এ বিষয়ে ভুক্তভোগী হুমায়ন বলেন, পূর্বশত্রুতার জের ধরে আমার নিজ বাড়িতে প্রবেশের দুদিকের রাস্তা টিন ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে বাবুল ও মাখন। এখন আমার পরিবার  অনেক কষ্টে চলাফেরা করছে। সমাধান না পেয়ে ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনকে বিষয়টি জানিয়েছি।  স্থানীয় থানায় ন্যায়বিচার চেয়ে লিখিত অভিযোগ দেব।
 
এ বিষয়ে বাবুল ও মাখনের ফোনে যোগাযোগ করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেনের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে জেনেছি। সমাধান করার চেষ্ঠা চলছে।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক