এবার এসএসসির কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী
চলতি মাসের ১৯ জুন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়। দীর্ঘদিন স্থগিত থাকার পর আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
নিয়ম অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিনে রাজধানীর যেকোনো একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে এবার কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন না তিনি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী। তাই এবার তিনি এসএসসি পরীক্ষার কোনো কেন্দ্র পরিদর্শনে যাবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
এবার এসএসসি ও সমমান পরীক্ষা সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে শুরু হবে বেলা ১১টায়।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবে।
প্রীতি / প্রীতি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক