ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রিপন শেখের ওপর হামলার বিচার ও ক্ষতিপূরণ দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ৩:৫৮

সিমটেক্স ইন্ডাস্ট্রিজে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ রিপন শেখের ওপর হামলাকারীদের দ্রুতবিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন তার স্ত্রী কনা ইসলাম।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

কনা ইসলাম বলেন, আমার স্বামী রিপন শেখ ঢাকা জেলার সাভারের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে দীর্ঘদিন সুনামের সাথে ফ্লোর ইনচার্জ হিসেবে কর্মরত। গত ৩১ আগস্ট বিকাল ৪টায় সাভার বিরুলিয়া খাগানে অবস্থিত সিমটেক্স ইন্ডাস্ট্রিজে আনিসুর রহমানের নেতৃত্বে একদল বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী ইন্ডাস্ট্রিতে হামলা চালায়। এসময় আনিসুর রহমানের নির্দেশে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আমার স্বামী রিপন শেখ কর্মরত থাকা অবস্থায় মর্মান্তিক গুরুতর আহত হন।

রিপনের স্ত্রী বলেন, আমার স্বামী আনিসুর রহমানকে ‘স্যার আপনি ধৈর্য ধরেন’ কথাটি বলার সঙ্গে সঙ্গে তিনি নির্দেশ দেন যে, ওর দুই পায়ের মাঝখানে গুলি করো। বলার সাথে সাথে ফিরোজ খান বন্দুক দিয়ে আমার স্বামীর দুই পায়ের মাঝখানে গুলি করেন। ছররা গুলির আঘাতে আমার স্বামীর পুরুষাঙ্গ খণ্ড-বিখণ্ড হয়ে যায়। তার আর স্বাভাবিক জীবনে ফেরত আসার উপায় নেই। এ পর্যন্ত ১১ ব্যাগ রক্ত আমার স্বামীকে দেওয়া হয়েছে। আমার স্বামী এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার এই চির বিকলাঙ্গত্বের জন্য আনিসুর রহমান দায়ী। তার ক্ষমতার লোভের বলি আমার স্বামী, আমি, আমার নাবালক সন্তানেরা এবং আমার পুরো পরিবার। আমার সুখের পরিবার আজ আনিসুর রহমানের পাষবিকতার শিকার।

কনা বলেন, এসময় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে প্রতিষ্ঠানটির প্রডাকশন ম্যানেজার ভারতীয় নাগরিক শ্রী নিভাশ রাও তাল্লরি, ড্রাইভার রফিকুল ইসলাম, ট্রান্সপোর্ট অফিসার জাহাঙ্গীর আলমসহ আরও কয়েজন গুরুতর আহত হন। স্থানীয় থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহত আমার স্বামীসহ অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে পক্ষ থেকে গত ০১.০৯.২০২২ তারিখে সাভার থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে আমার স্বামী রিপন শেখের জীবন সংকটাপন্ন। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন।

রিপনের স্ত্রী বলেন, এ ঘটনায় সাভার থানা পুলিশ আসামিদের গ্রেফতার করে। ঘটনার মূল সংগঠক ও মামলার ১নং আসামি আনিসুর রহমান গত ৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। ঘটনার পর থেকেই আমার স্বামীর হাসপাতাল কক্ষের বাহিরে অপরিচিত লোকজনদের আনাগোনা লক্ষ্য করছি। আমাদের পরিকল্পিত ও নিরবচ্ছিন্নভাবে মানসিক নির্যাতন করা হচ্ছে। আনিসুর রহমান জামিন পাওয়ার পর থেকে অজ্ঞাত লোকজন আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। মামলা তুলে নেওয়ার অবাহত হুমকি দিয়ে আসছে। নতুবা আমাকে এবং শিশু সন্তানদেরকে কিডন্যাপের হুমকি দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত কনা ইসলামের আত্মীয় এবং এলাকার শুভাকাঙ্ক্ষী অ্যাডভোকেট কাজী শাহানারা ইয়াসমিন।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি