ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে ইয়াবাসহ পৃথক অভিযানে আটক ৮


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ৪:৮

চট্টগ্রামের চন্দনাইশে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, জিআর ও সিআর মামলার আসামি দুজন এবং পুলিশ আইনের ৩৪ ধারার ৫ জনসহ মোট ৮ জনকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া সাকিনের ১নং ওয়ার্ডের সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তায় অভিযান চালিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী মারসা বাসে করে যাত্রীবেশে অবৈধ ইয়াবা ট্যাবলেট পাচারকালে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার বৈদ্যঘোনা এলাকার খাজা মঞ্জিল ৯নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে মো. শহীদুল ইসলামকে (প্রকাশ শহীদ) আটক করে।

অপরদিকে পৃথক অভিযানে একটি জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি দোহাজারী পৌরসভাস্থ আজমপাড়া ৩নং ওয়ার্ডের মো.আবদুল আজিজের ছেলে রাজীব হোসেন রাজন ও সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উল্লাপাড়া মন্নান ড্রাইভারের বাড়ির এলাকার মো. নাছির উদ্দিনের স্ত্রী সানজিদা সুলতানা মিতু এবং পুলিশ আইনের ৩৪ ধারার আসামি আনোয়ারা মালঘর ৬নং ওয়ার্ড এলাকার কামাল উদ্দিনের ছেলে জারশেদ (২৫), মো.শাহজাহানের ছেলে মো. আরাফাত (২০), আহমদ কবিরের ছেলে মো. জামশেদ ইসলাম (২২), আলী হোসেনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৮), আবদুল মান্নানের ছেলে মো. মিনহাজকে (২২) আটক করে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনেআটকের সত্যতা নিশ্চিত করেছেন। 

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ