নওগাঁর আত্রাইয়ে ইয়াবা ও হেরোইনসহ আটক ২
নওগাঁর আত্রাইয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার দীঘা গ্ৰামের মৃত সাহাদ আলী ছেলে মোকছেদ আলী ওরফে মতো (৩৮) এবং সদুপুর (হিন্দুপাড়া) গ্ৰামের মৃত মজিবর সরদারের ছেলে রুবেল সরদার (৩৭)।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার আহ্সানগঞ্জ ইউনিয়নের শুটকি গাছা বাজার এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে- এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ মোকছেদ আলী ওরফে মতোকে আটক করে। অপরদিকে আত্রাই হতে নওগাঁ যাওয়ার রাস্তায় উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর হিন্দুপাড়া এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ রুবেল সরদারকে আটক করে পুলিশ।
তিনি আরো বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied