ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পাথরঘাটায় খাল থেকে ভাসমান লাশ উদ্ধার 


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ৪:৪২

বরগুনার পাথরঘাটায় খালে ভাসমান অবস্থায় ছগির খলিফা (৪০) নামে এক যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পাথরঘাটা থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাঁশতলা এলাকার ব্রিজের পশ্চিম পাশে  ইয়াসিন মিয়া নামে একটি শিশু মাছ শিকার করার সময় লাশ ভাসতে দেখে। মৃত ছগির খলিফা একই এলাকার মো. খোরশেদ খলিফার দ্বিতীয় ছেলে।

ছগির খলিফার ভাই জলিল খলিফা জানান, গতকাল বিকেলে তার ভাই বাঁশতলা বাজারে আসে। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আমি সকালে নাস্তা করতে বাঁশতলা গেলে খালে একটি লাশ ভাসতে দেখছেন- এমন কথা শুনে সেখানে গিয়ে আমার ভাইকে দেখতে পাই।

তিনি আরো জানান, আমার বাড়ির পাশের জাকারিয়ার বাবা ইদ্রিস ফরাজির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগেও আমাদের হুমকি দিয়েছিলেন। আমার ধারণা তারাই এ কাজ করেছেন। 

এ বিষয়ে অভিযুক্ত ইদ্রিস ফরাজী জানান, ছগির হোসেন খুব ভালো মানুষ ছিল। ওর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তারা যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা।  তাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ থাকায় তারা এ অভিযোগ করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফরিদ খান জানান, ঘটনা শোনামাত্রই আমি সেখানে যাই এবং থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠায়। তবে ছগির খলিফার বাই (মৃগী) রোগ নামে একটি রোগ আছে বলে স্থানীয়ভাবে আমি শুনেছি।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল জানান, ঘটনা শোনার পরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।

 

জামান / জামান

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে