ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

'ডিজিটাল ফটোগ্রাফি' বিষয়ে ইবিতে দিনব্যাপী কর্মশালা


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১৬-৯-২০২২ রাত ৮:২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'ডিজিটাল ফটোগ্রাফি' বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ৬ষ্ঠ তলায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি এনামুল রায়হানের সভাপতিত্বে এসময় সংগঠনটির উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা ফটোগ্রাফিক ইন্সটিটিউটের পরিচালক শহীদুজ্জামান বাদল, দ্যা ডেইলি গ্লোবাল ন্যাশন এর ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট শারমিন জামান এবং ইসলামী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার শেখ আবু সিদ্দিক রোকন। এসময় সংগঠনটির অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনটির সদস্য আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আবির।

কর্মশালার প্রথম সেশনে প্রশিক্ষকরা ডিজিটাল ফটোগ্রাফির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় ফটোগ্রাফির ইতিহাস ও এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন শেখ আবু সিদ্দিক রোকন। ক্যামেরার বিভিন্ন অংশ, লেন্স, সাটার স্পিড, এপার্চার, আইএসও এবং ফোকাসিং এর উপর বিস্তারিত আলোচনা করেন ফটো জার্নালিস্ট শারমিন জামান।

এরপর মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়। কর্মশালার দ্বিতীয় সেশনে ক্যামেরার লাইটিং, ছবির ফ্রেম, কালার ও পোর্ট্রেট মুডের উপর বিস্তারিত আলোচনা করেন শহীদুজ্জামান বাদল।

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, ফটোগ্রাফি একটা ম্যাসেজ। পৃথিবীকে প্রাকৃতিকভাবে সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যম ফটোগ্রাফি। ছবির মাধ্যমে নিজের ভাব, বক্তব্য প্রকাশ করা যায়। ফটোগ্রাফি যদি না থাকত তাহলে বাস্তব চিত্র তুলে ধরা যেতো না। আশা করি আইইউপিএস সামনে আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের মাঝে সনদপত্র প্রদান করেন অতিথিরা।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত