ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রবাসীর জমির কাজে ওসির বাধা, এসআইয়ের চাঁদা দাবির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৯-২০২২ রাত ৮:৫৩

রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টর সংলগ্ন পাকুরিয়া এলাকায় এক লন্ডন প্রবাসীর জমির সীমানা প্রাচীর নির্মাণের কাছে বাধা দেওয়া অভিযোগ উঠেছে তুরাগ থানার ওসি মেহেদি হাসান ও এসআই মশিউরের বিরুদ্ধে।গতকাল (বৃহস্পতিবার) জমির বাউন্ডারি নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৬ কাঠা জমিতে সীমানা প্রাচীর দেওয়ার লক্ষ্যে নির্মাণ শ্রমিকদের নিয়ে কাজ করাচ্ছিলেন ঝন্টু কাজী। হঠাৎ অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের লোকজন তার জমির ভেতরে তাদের অল্প কিছু জমি আছে বলে দাবি করে এবং এসিল্যান্ডকে দিয়ে হুমকি প্রদান করে জমিতে সীমানা প্রাচীর দেওয়া যাবে না। কিন্তু পরবর্তীতে এসিল্যান্ড বুঝতে পারেন এটা ঝন্টু কাজীর কেনা সম্পত্তি এবং এখানে ভেজাল নেই। তখন তিনি নিজ থেকেই সরে যান। কিন্তু বিশ্ববিদ্যালয়ের লোকজন বৃহস্পতিবার সকালে ‘সন্ত্রাসী বাহিনী’ নিয়ে জোর করে সীমানা প্রাচীর ভেঙে ফেলার চেষ্টা করে। কিন্তু স্থানীয় এলাকাবাসী একযোগে প্রতিহত করে প্রবাসী ঝন্টু কাজীর পক্ষ নিয়ে সামনে আসলে তারা পালিয়ে যায়। 

অভিযোগ সূত্রে আরও জানা গেছে, ঘটনার পর থানায় জানালেও ব্যবস্থা না নিয়ে উল্টো সন্ধ্যায় এসআই মশিউর সোর্স দিয়ে জমির মালিক ঝন্টু কাজীর কাছে চাঁদা দাবি করেন। এতে ঝন্টু কাজী চাঁদা দিতে রাজি না হওয়ায় এসআই মশিউর অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং ওসিকে মোবাইলে বলেন ‘পুলিশের সঙ্গে খারাপ আচরণ করছে জমির মালিক’, ‘তারে ধরে নিয়ে আসি স্যার’। 

এ বিষয়ে ঝন্টু কাজী বলেন, ‘আমি বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছি। আমার কষ্টের টাকায় এক যুগ আগে এই জমি কিনেছি। আমি কাউকে এক পয়সা চাঁদা দিব না। এসআই মশিউরের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। সে হঠাৎ সাংবাদিকের সামনে এসে বলছে ধরে নিয়ে যাবে। এটা কি মগের মুল্লুক? 

আমি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এসআই মশিউরের বিরুদ্ধে অভিযোগ দিব সে কিসের ভিত্তিতে আমার জমির কাজ বন্ধ করল? আমি তাকে কিসের চাঁদা দিব?

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইটের গাঁথুনি দেওয়া সীমানা প্রাচীরের আংশিক কাজ হয়েছে। এর মধ্যেই পুলিশের উপস্থিতিতে কাজ বন্ধ। ঘটনাস্থলে এসআই মশিউরকে অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ওসির নির্দেশে এসেছি।ওসির সঙ্গে কথা বলেন। তার অশালীন কথাবার্তার ভিডিও করতে চাইলে তিনি ঝন্টু কাজীকে গালিগালাজ করতে থাকেন। 

এ বিষয়ে তুরাগ থানার ওসিকে একাধিকবার কল দিয়ে এবং খুদেবার্তা পাঠালেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

পুলিশের উত্তরা জোনের উপকমিশনার মোর্শেদ আলম বলেন, চাঁদার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। আর আমি ডিসি, আমি তো ওসি না যে ফিল্ডের বিষয়ে বলব।

 

সূত্রঃ যুগান্তর

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি