দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ছাবিরুল ইসলাম সাগর (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর পামুলী ঢাঙ্গীরহাট এলাকার মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও ইউপি সদস্য মশিউর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার সকালে ছাবিরুল ইসলাম পরীক্ষা দেয়ায় জন্য বাড়ি থেকে বের হয়ে অটোরিকসাযোগে (মিশু) কালীগঞ্জের দিকে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। বেঁধে রাখা ছাগলটিকে বাঁচাতে গিয়ে অটোরিবসাটি সড়কে উল্টে গিয়ে তাতে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জামাল হোসেন সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ