শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানার কেরুজ চিনিকল পরিদর্শন
চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত ঐতিহ্যবাহী ভারী শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কেরুজ আড়িয়া কৃষি খামার পরিদর্শশন শেষে আকন্দবাড়িয়া পরীক্ষামুলক খামারে ২০২২-২৩ মৌসুমের আখ রোপণের উদ্ধোধন করেন। দুপুর সাড়ে ১২টার দিকে ডিস্টিলারি কারখানা, কেরুজ ফার্মাসেউটিক্যালস ও বিএমআর কার্যক্রম পরিদর্শন শেষে গেস্ট হাউসে চিনিকল কর্মকর্তাদের সাথে সার্বিক পরামর্শমূলক আলোচনা করেন।
জানা গেছে, বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় দেশের চিনি শিল্পকে লাভজনক করে তুলতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এর সময়োপযোগী দিক নির্দেশনায় গতবছর বিএটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আখের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি টেকসই মডেল প্রকল্প গ্রহণ করে। বিএটি বাংলাদেশ গত ২০২১ সালের নভেম্বর মাসে একর প্রতি ১৯ মেট্রিক টন আখের ফলনের পরিবর্তে দ্বিগুণ ফলনের লক্ষ্যমাত্রা নিয়ে এই টেকসই মডেলের কাজ শুরু করে।
মডেল প্রকল্পের আওতায় কেরু এন্ড কোং সুগার মিল, মোবারকগঞ্জ সুগার মিল, জয়পুরহাট সুগার মিল, নর্থ বেঙ্গল সুগার মিল ও নাটোর সুগার মিলের আওতাধীন মোট ৩০ একর জমি চাষিদের মাধ্যমে বর্গা নিয়ে উত্তম কৃষি পদ্ধতি অনুসরণ করে আখের আবাদ শুরু করে। এই মডেল প্রকল্পের আওতায় চাষিরা আধুনিক পদ্ধতিতে জমি তৈরী, বীজ সংগ্রহ, ভালো বীজ বাছাইকরণ, পরিমিত সার প্রয়োগ ও চারা রোপণ করা বিষয়ক সম্যক ধারণা লাভ করে।
এর পাশাপাশি চাষিরা বিভিন্ন কৃষি পরামর্শ, জমির আগাছা নিধন, ঝাড় বাধা, সঠিকমাত্রায় সার ও কীটনাশকের প্রয়োগের বিষয়ে সময়মতো নির্দেশনা লাভ করে থাকে। এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুরো মৌসুমব্যাপী কৃষি প্রশিক্ষণ, ওয়েব ভিত্তিক বার্তা প্রেরণের (বন্ধুসেবা) মাধ্যমে এই প্রকল্প পূর্বের চেয়ে দ্বিগুনেরও বেশি ফলনের ব্যাপারে অনেকটাই নিশ্চিত করতে পেরেছে।
এরই ধারাবাহিকতায় আজ (শনিবার) শিল্প সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু, বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দিনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ মডেল প্ৰকল্প সরেজমিন পরিদর্শন করেন।
এমএসএম / জামান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার