আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবেনা : বেগম মতিয়া চৌধুরী
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন, সুখী-সুন্দর বাংলাদেশ এবং প্রত্যেকের ঘর থাকবে, শিক্ষায় আলোকিত হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবে না। অর্থ্যাৎ অন্ন, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসাসহ প্রত্যেকের মাথা গোঁজার ঠাঁই হবে। এমন দৃঢ় প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনড়।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চরফ্যাসন ব্রজগোপাল টাউন হলে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
এ সময় তিনি বিএনপির সমালোচনা করে আরো বলেন, আওয়ামী লীগের উন্নয়ন বিএনপির চোখে পড়ে না। তারা বোমাবাজির রাজনীতি করে। তারা লাঠি দিয়ে মানুষ মারার রাজনীতি করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন পৌরসভার মেয়র মো. মোরশেদ, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চরফ্যাসন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহামেদ শুভ্র।
এর আগে বেলা সাড়ে ১১টায় অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের কবর জিয়ারত করেন বেগম মতিয়া চৌধুরী এমপি। পরে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং জ্যাকব টাওয়ার পরিদর্শন শেষে স্মরণসভায় যোগ দেন।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯