গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক
গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) জেলার কাশিয়ানী ও সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে সকাল ৮টা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই গ্রামের মৃত চান্দু মোল্লার পুত্র মোঃ আশরাফুল মোল্লা (৩২) এর নিজ দখলীয় বসতঘর থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আশরাফুল মোল্লাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, বিকেল ৫টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার আর্যা কংশুর গ্রামে অপর এক অভিযানে মৃত নুর আলম মোল্লার স্ত্রী জেসমিন বেগম (৪২) এর নিজ দখলীয় বসতঘর থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওই সময় জেসমিন বেগমকে গ্রেফতার করা হয়।
দুই অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। কাশিয়ানী থানায় দায়ের করা মামলার বাদী পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম, একই কর্মকর্তা সদর থানায় দায়ের করা মামলারও বাদী হিসেবে রয়েছেন।
গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, “মাদকদ্রব্য নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ