দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি
দর্শনায় কোনভাবেই যেন থামছেনা চুরি। প্রায় প্রতিদিন বা রাতে দর্শনা পৌর শহরের কোন না কোন মহল্লায় ঘটছে চুরির ঘটনা। দীর্ঘদিন ধরেই চুরির ঘটনা ঘটলেও পুলিশ এ পর্যন্ত চোরচক্রের সদস্যদের চিহ্নিত করে যেমন করতে পারেনি গ্রেফতার, তেমনি উদ্ধার হয়নি চোরাই মালামাল। অনেকটাই চোরদের কাছে জিম্মিতে পরিণত দর্শনাবাসি। দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে চোরেরা হানা দিয়েছে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে। বাড়ির প্রধান ফটক সহ ২/৩ টি তালা ভেঙ্গে চোরেরা ভেতরে ঢুকে চুরি করেছে নগদ ২ লাখ টাকা, ২০ ভরি ওজনের সোনার গহনাগাটি সহ অর্ধকোটি টাকার মালামাল। কেরুজ আমতলাপাড়ার শ্যামুইল ঘোষের মেয়ে কেরুজ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জু রানি ঘোষ অবসর গ্রহন করেন ২০২২ সালে। অবসর গ্রহন করলেও বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে তিনি চুক্তি ভিত্তিক শিক্ষকতা করছেন সে থেকেই। মঞ্জু রানি ঘোষ ওরফে দিদি মনি জানান, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে তিনি বাড়ি তালাবদ্ধ করেই স্কুলে যান। দুপুর ১ টার দিকে বাড়ি ফিরে যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। প্রধান ফটক সহ সকল গেটের তালা ভাঙ্গা। শয়ন কক্ষের আসবাবপত্র ও কাপড়-চোপড় সব উল্টানো এবং ছড়ানো-ছিটানো। পরে দেখা গেছে অবসর গ্রহনের টাকায় কেনা ২০ ভরি সোনার গহনা, নগদ ২ লাখ টাকা সহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। প্রতিবেশীদের পরামর্শে দর্শনা থানায় করা হয়েছে লিখিত অভিযোগ। অভিযোগের ভিত্তিতে বিকাল ৩ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জানান, চোরচক্রকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করা হবে। এ দিকে দিনে-দুপুরে এ ধরণের দুঃসাহসিক চুরির ঘটনায় চুরি আতংক ছড়িয়েছে এলাকা জুড়ে।
Aminur / Aminur
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন