ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ব্যাপক ফসলহানি ঘটেছে। উপজেলার সর্বমোট ১৭,৫৪০ হেক্টর বিভিন্ন আবাদি জমির মধ্যে ৩১৩ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে মোট ৪,৬৯৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ১,৯৬৩.৩৫ মেট্রিক টন ফসলের আনুমানিক ৯৫১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসের ৯ অক্টোবরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভূরুঙ্গামারীতে রোপা আমন চাষ হয়েছে ১৬,৯০০ হেক্টর জমিতে, এর মধ্যে ২৩৬ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৮৪৯.৬০ মেট্রিক টন ধান নষ্ট হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৩৯০.৮১ লক্ষ টাকা।
এছাড়া শাকসবজি চাষ হয়েছে ৪০০ হেক্টর জমিতে, এর মধ্যে ৭৪ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে ১,১১০ মেট্রিক টন শাকসবজির ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ প্রায় ৫৫৫ লক্ষ টাকা।
অন্যদিকে মাষকলাই চাষ হয়েছে ২০০ হেক্টর জমিতে, এর মধ্যে ৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৩.৭৫ মেট্রিক টন ফসলের ক্ষতি হয়েছে, যার আর্থিক মূল্য ৫.৬৩ লক্ষ টাকা।
কৃষি অফিস থেকে প্রকাশিত হিসাব অনুযায়ী, ধানের দাম কেজিপ্রতি ৪৬ টাকা, শাকসবজির ৫০ টাকা এবং মাষকলাইয়ের ১৫০ টাকা ধরা হয়েছে।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় চাষাবাদে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে রবি মৌসুমে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হবে। উপজেলাজুড়ে প্রায় ৪,২০০ কৃষক এই সহায়তা পাবেন।”
প্রণোদনা হিসেবে কৃষকদের মধ্যে ৯৫০ জনকে ২০ কেজি করে গমের বীজ, ২,৯০০ জনকে ১ কেজি সরিষা, ৫৫ জনকে ১ কেজি করে সূর্যমুখী, ৪০ জনকে ১ কেজি করে পেঁয়াজ বীজ এর সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।
এছাড়া ১২০ জনকে ১০ কেজি করে বাদাম, ৭০ জনকে ৫ কেজি করে মুগডাল, ৭৫ জনকে ৫ কেজি করে মসুর ডাল, ৩০ জনকে ৮ কেজি খেসারি ডাল, বীজ এর সাথে ১০কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।
এছাড়া ২০ জনকে ২ কেজি করে অড়হড়, বীজ এর সাথে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে। তবে এ বছর ভুট্টার বীজ প্রদান করা হবে না বলে জানান। এ তালিকা প্রস্তুতি চলছে এবং যাচাই-বাছাই করে শিঘ্রই তা কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
কৃষি কর্মকর্তা আরও জানান, উপজেলার ১০টি ইউনিয়নে প্রণোদনা বীজ সমভাবে বিতরণ করা হবে। তবে যেসব এলাকায় ক্ষতির পরিমাণ বেশি, সেসব এলাকার কৃষককে অগ্রাধিকার দেওয়া হবে।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ