ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে রানা মেডিকেল স্টোরে চুরি হওয়া ওষুধ, দিনাজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৫-১০-২০২৫ সকাল ৯:১৬

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে রানা মেডিকেল স্টোরে চুরির ঘটনায়, দিনাজপুর থেকে চুরি হওয়া ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মাল কেনার দায়ে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গত ৭ অক্টোবর (২০২৫) দিবাগত রাতে ভুরুঙ্গামারী উপজেলার জামতলা মোড়ে অবস্থিত রানা মেডিকেল স্টোরের টিনের চাল কেটে অজ্ঞাত চোরেরা ভেতরে প্রবেশ করে প্রায় চার লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধ চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে দোকানের মালিক ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় এবং সার্কেল এএসপি ও ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জের পরিকল্পিত অভিযানে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দিনাজপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ওষুধ উদ্ধার করে।
এ সময় চোরাই ওষুধ ক্রয়ের অভিযোগে দিনাজপুর জেলার সদর থানার ২নং উপশহর (সি/১৮) এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন (৪৩), তিনি রামডুবি বাজারের ‘মা ফার্মেসী’-এর মালিক, তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে কুড়িগ্রাম জেলা আদালতে প্রেরণ করা হয়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, চুরি হওয়া ওষুধের বেশিরভাগই উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত চলছে, এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার