ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

লাশ পেতে আহাজারি পরিবারের

পাথরঘাটায় শেষ সম্বল বিক্রি করে ভাগ্য ফেরাতে গিয়ে সৌদি আরবে মৃত্যু


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ১৭-৯-২০২২ বিকাল ৫:২৮
বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের মৃত আবুল হোসেনের বড় ছেলে প্রবাসী মো. জাকির হোসেন (৪৫) গত ২৯ আগস্ট পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য সৌদি আরবে যান। সেখানে গিয়ে একটি হোটেলের কাজে যোগ দেন তিনি। কিন্তু এর তিন দিন পর গত ৭ সেপ্টেম্বর ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন জাকির। পরে তাকে হাসপাতালে নেয়া হলে ১৪ সেপ্টেম্বর সৌদির স্থানীয়  সময় বেলা ১১টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।  এ তথ্য নিশ্চিত করেছেন পাথরঘাটা এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী ইউনুস মুন্সী।
 
এদিকে, জাকিরের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায়  চলছে মাতম। নিজের ক্ষতির বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন মা জয়নব বিবির। তিনি কেঁদে কেঁদে বলছিলেন, ‘আমার কলিজার টুকরা পোলাডারে আমার কোলে আইন্না দেন, আমারে শান্তি দেয়ার জন্য আমার পোলাডা সবকিছু বেইচ্চা বিদেশে গেছে। ও আল্লাহ, এ কেমন পরীক্ষা তোমার। ছয় মাস আগে স্বামী আর এখন পোলাডারেও লইয়া গেলা।’
 
এ আর্তনাদ স্বামী-সন্তান হারানো পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকার জয়নব বিবির (৪৫)। তিনি বলেন, ‘এত শোক তুমি দেও কেমনে? জমিজমা সবকিছু বেইচ্চা পোলাডা বিদেশ গেছে। এহন জমিজমাও শ্যাষ আর পোলাডাও শ্যাষ। এহন আমি কী নিয়ে বাচমু! আমার পোলার কবরডা আমার চোখের সামনে দিতে চাই।’
 
এলাকা  থেকে জানা যায়, ভিটাবাড়িসহ  শেষ সম্বল জমি বিক্রি করে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন জাকির হোসেন মুন্সী।
 
মৃত জাকির হোসেনের স্ত্রী হনুফা বেগম বলেন, ‘টানাটানির সংসারে একটু ভালো থাকার আশায় ভাগ্য ফেরাতে বাড়ির জমিজমা বিক্রি করে ধার–দেনা করে বিদেশে পাঠাইছি। আমি শাশুড়ির ঘরে আছি, সে ঘরও ভাঙাচোরা  এবং সে নিজেও  অসুস্থ। এখন তিনটা ছেলে–মেয়ে নিয়ে কেমনে বাঁচমু কিছুই বুঝতে পারছি না।’ 
 
এ বিষয়ে পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, জাকির হোসেনের মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে যেসব কাগজপত্র প্রয়োজন তা প্রস্তুত করা হচ্ছে। তার মৃতদেহ ফিরিয়ে আনতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
 
এদিকে  মৃত জাকির মুন্সীর বাবা গত ছয় মাস আগে তেঁতুল গাছ থেকে পড়ে ইন্তেকাল করেন। এক শোক যেতে না যেতে আরেক শোক হাজির।

এমএসএম / জামান

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে