ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

৪১তম বিসিএসের ফল চলতি সপ্তাহে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২২ বিকাল ৫:২৮

৪১তম বিসিএসের ফল চলতি সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন। তিনি বলেন, ফল প্রকাশের দিনক্ষণ বলা যাবে না। চেষ্টা করছি আমরা, এই সপ্তাহেই ফল প্রকাশ হবে। আজ শনিবার দুপুরে গণমাধ্যমকে তিনি এসব এ কথা জানান।

পিএসসি চেয়ারম্যান বলেন, যতক্ষণ পর্যন্ত আমার কাছে নির্ভুলভাবে ফল না আসে, ততক্ষণ পর্যন্ত ফল প্রকাশ করা হবে না। এটা এমন একটা সেনসিটিভ ইস্যু, কোনো ভুল রেখে ফল প্রকাশ করা হয় না। অটোমেটেড ও ম্যানুয়ালি দুইভাবে পরীক্ষা করে আমাকে জানানো হয়েছে, এটা (ফল প্রস্তুত) শেষ পর্যায়ে আছে। রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে আমরা ফল প্রকাশের আশা করছি।

৪১তম বিসিএসে মোট ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী আবেদন করে, যা এযাবতকালের আবেদনগুলোর মধ্যে সর্বোচ্চ। গত বছরের ১৯ মার্চ ৮টি বিভাগীয় শহরে ৪১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ঠিক সময়ে ফল প্রকাশ করতে পারেনি পিএসসি।

এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত বছরের ১ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ২১ হাজার ৫৬ জন শিক্ষার্থী। এরপর আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা শুরু হয় গত বছরের ২৯ নভেম্বর, শেষ হয় ৭ ডিসেম্বর।

প্রীতি / প্রীতি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত