করোনায়ও কৃষকদের পাশে আছেন কৃষিবিদ জসিম উদ্দিন
করোনা ভাইরাস দিন দিন বাড়ায় চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। কঠোর লকডাউনে প্রায় সকল অফিস বন্ধ। কিন্তু বন্ধ নেই কৃষি অফিস। করোনার কঠোর লকডাউনেও কৃষকদের জন্য কাজ করতে দেখা গেছে এক কর্মকর্তাকে। উপজেলা কৃষি অফিসে মনোযোগ দিয়ে কাজ করতে দেখা যায় এক অফিসারকে। করোনায় তো অফিস বন্ধ বলতেই উত্তরে ওই অফিসার প্রতিবেদককে বললেন, জরুরি সেবা হিসেবে কঠোর লকডাউনেও আমরা কাজ করছি সাধারণ কৃষকদের কল্যাণে।
এতক্ষণ বলছিলাম মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিনের কথা। তিনি করোনাকালীন সময়েও সাধারণ কৃষকদের পাশে থেকেছেন সব সময়। প্রান্তিক পর্যায়ের কৃষকদের কৃষিকাজে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে তিনি কৃষি অফিসের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। উপজেলা কৃষি অফিসের সর্বশেষ তথ্যমতে, উপজেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষি উৎপাদন অনেকটা বেড়েছে।
উপজেলায় করোনা ভাইরাসে প্রান্তিক পর্যায়ের অনেক কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন। কৃষিবিদ মোহাম্মদ জসিম উদ্দীন করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সরকারের দেয়া প্রণোদনা নিয়ে। ইতোমধ্যে উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার পৌঁছে দিয়েছেন। করোনার মধ্যে যাতে প্রান্তিক পর্যায়ের কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন সেজন্য তিনি নিয়মিত কৃষকদের পরামর্শ ও মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন করার মাধ্যমে কৃষি সেবা পৌঁছে দিচ্ছেন কৃষকদের দোরগোড়ায়।
করোনার প্রকোপ থেকে বাঁচতে নিরাপদ ফল ও শাকসবজির কোনো বিকল্প নেই। সাধারণ কৃষকের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে নিরাপদ ফল ও সবজি উৎপাদনের জন্য তিনি নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এতে সাধারণ কৃষকদের চাহিদার পাশাপাশি জনগণের ও পুষ্টি চাহিদা অনেক ক্ষেত্রে পূরণ হচ্ছে। উপজেলার পাহাড়ি অঞ্চলে নতুন নতুন লেবুজাতীয় বাগান তৈরি ও বাগান পরিচর্যার বিষয়ে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের বাগান তৈরিতে উৎসাহ প্রদান করে যাচ্ছেন। বিশেষ করে উপজেলার পাহাড়ি অঞ্চলে মাল্টা চাষ সম্প্রসারণে তিনি কাজ করে যাচ্ছেন নিয়মিত। কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার পাহাড়ি অঞ্চলে মাল্টা চাষে বিশেষ সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও উপজেলার কমলা চাষিদের নিয়মিত প্রশিক্ষণ ও সরকারি সহায়তা প্রদান করার ফলে জুড়ীর কমলা সমগ্র বাংলাদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে কৃষি বিষয়ে স্নাতক এবং Soil Science-এ স্নাতকোত্তর (MS) সম্পন্ন করে ৩৪তম বিসিএস (কৃষি) ক্যাডারে কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে ২০১৬ সালের ১ জুন জুড়ী উপজেলায় যোগদান করেন। এরপর ২০১৯ সালের ২১ নভেম্বর উপজেলা কৃষি অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পান। চলতি বছরের ২৯ জুন উপজেলা কৃষি অফিসার হিসেবে তিনি পদোন্নতি পান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, চাকরিতে পদোন্নতি জনগণের সেবাসহ কাজ করার ক্ষেত্রে নতুন কর্মস্পৃহা এনে দেয়। জুড়ী উপজেলায় যোগদানের পর থেকে সাধারণ কৃষকদের কল্যাণে কাজ করেছি, আগামীতে কাজ করে যাব।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied