কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া থেকে প্রার্থী হলেন যারা
আগামী ১৮ অক্টোবর কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে ৯ নং ওয়ার্ড় কুতুবদিয়া থেকে সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ছয়জন প্রার্থী। তারা হলেন- বড়ঘোপ মুরালিয়া গ্রামের বিএনপি নেতা মরহুম জালাল আহমদ চৌধুরী কনিষ্ঠ পুত্র জিয়াউল করিম চৌধুরী (জন্টু), বড়ঘোপ মাতবর পাড়ার হুমায়ুন কবির’র পুত্র কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান (তুহিন), আলী আকবর ডেইল চৌধুরী পাড়া গ্রামের মোহাম্মদ আজিজুল হক ছিদ্দিকীর পুত্র কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কপিল উদ্দিন,দক্ষিণ ধুরুং সিকদার বাড়ির শামশুল আলমের পুত্র আ'লীগ নেতা মাস্টার ছরওয়ার আলম সিকদার ও লেমশীখালী ইউনিয়নের আফাজ উদ্দিন সিকদার পাড়ার বদিউজ্জামান সিকদারের ছেলে আ'লীগ নেতা নুরুল ইসলাম ভুট্টো ।
এদিকে প্রার্থীদের মধ্যে কে হবেন আগামী জেলা পরিষদ সদস্য তা নিয়ে মাঠ পর্যায়ে চলছে কানাঘুষা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের প্রার্থীদের পক্ষে ব্যাপক অভিনন্দনসহ প্রচারণা চালাচ্ছেন কর্মী/সমর্থকেরা। তবে বাছাইয়ের পরে মাঠে নামবেন প্রার্থীরা।
নির্বাচনী তফসীল অনুযায়ী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর প্রত্যাহার এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোস্তাক আহমদ চৌধুরী।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied