ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে নদী থেকে বালু উত্তোলনের দায়ে চারজনের জেল


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ৩:৫৯
নওগাঁর আত্রাইয়ের গৌড়নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে ১৫ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম অভিযান চালিয়ে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তদের রোববার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইকতেখারুল ইসলাম বলেন, আত্রাইয়ের গৌড়নদীর গুড়নই নামক স্থান থেকে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী চারজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 
দণ্ডপ্রাপ্ততরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার চরণখোলা গ্রামের আব্দুল হান্নান (৪৫), হান্নানের ছেলে রাকিব হোসেন (২২), একই গ্রামের সোহাগ হোসেন (২১) এবং নাটোরের গুরুদাসপুর গ্রামের হাসান আলী (২১)।
 
সাজাপ্রাপ্তদের রোববার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে আত্রাই থানা পুলিশ।

এমএসএম / জামান

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান