মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির উপ-কমিটি গঠন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে ট্রাক, কাভার্ডভ্যান, মিনি ট্রাক মালিক গ্রুপের উপ-কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় তাদের নতুন কার্যালয়ের ১৭ সদস্যের এ নতুন কমিটি গঠিত হয়।
কমিটি গঠনের অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
নবনির্বাচিত কমিটির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও জামাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা মালিক গ্রুপ কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ারুল কাদের, ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের বক্তরা বলেন, সংগঠন করে যে কোন কাজ সহজ ও গতিশীল ভাবে করা যায়। গাড়ির মালিক পক্ষ সব সময় অসহায়ের মত, মালিক পক্ষের স্বারর্থের জন্য এ সংগঠন কাজ করে যাবে।
এ সময় নতুন কমিটির সভাপতি পদে নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো. ইয়াছিনকে দায়িত্বে দেয়া হয়।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied